বাংলাদেশ, জেলার সংবাদ

নোয়াখালীতে মাটি খননের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খনন করার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ এটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামে মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। খননকালে হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত বস্তুটি পরিষ্কার করলে একটি মর্টার শেল দৃশ্যমান হয়। তবে শ্রমিকরা বিষয়টি পুলিশকে না জানিয়ে উদ্ধারকৃত মর্টার শেলটি বাড়িতে নিয়ে যান।


পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনার দুদিন পর আজ সোমবার দুপুরে আজহার আলীর বাড়ি থেকে সেটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, এটি দীর্ঘদিনের পুরোনো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন