জেলার সংবাদ

নড়াইলে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের লোহাগড়া উপজেলায় আশফল পাড়তে গিয়ে আশিষ মণ্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ির পাশে আশফল গাছ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিষ কল্যাণপুর গ্রামের আনন্দ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পারিবারিক জীবনে তার স্ত্রী ও আট মাস বয়সী একটি কন্যাসন্তান ও পুত্রসন্তান রয়েছে।


নিহতের প্রতিবেশী মদন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আশিষ নিজেদের গাছের আশফল পাড়তে গাছে ওঠেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন