জেলার সংবাদ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (আনুমানিক বয়স ৪৫-৫০ বছর) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনে পৌঁছানোর আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। 

 

এ দুর্ঘটনায় তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন