বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের কালিয়া পৌর এলাকার ছোট কালিয়ায় একটি ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে এই বস্তুটি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগভর্তি ওই বস্তুটি উদ্ধারের পর বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

এদিকে জনবহুল এলাকায় ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথবাহিনী বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। বস্তুটি আসলেই শক্তিশালী কোনো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দলের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন