রাজধানী

নয়াপল্টনে ডিআর টাওয়ারে আগুন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৯:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর নয়াপল্টনের ডিআর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রাজধানীর নয়াপল্টনে বক্স কালভার্ট রোডে অবস্থিত ডিআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, নয়াপল্টনে অবস্থিত বহুতল ভবন ডিআর টাওয়ারে আগুন লেগেছে। ভবনটির ১২ তলায় আগুন লাগার খবর পেয়েছি। তবে কেউ কেউ বলছেন– ১৩ তলায়ও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ় করে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন