জেলার সংবাদ

পঞ্চগড়ে আনুমানিক ৩৯ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২৬ ০৮:৪৫:৩২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।

রবিবার (০৯ আগস্ট) রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধীন ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল বোদা উপজেলার ধামেরঘাট এলাকার লাহেরিপাড়ায় এ অভিযান চালায়।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।

 

জব্দকৃত এসব ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন