জেলার সংবাদ

পঞ্চগড়ে দিঘি থেকে হাতে চিরকুটসহ কিশোরের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৬ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে দিঘি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় ওই কিশোরের হাতে একটি চিরকুট পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে নিজের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও এর প্রকৃত সত্যতা যাচাই করে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পরপরই পঞ্চগড় সদর থানা-পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।

 

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দিঘি থেকে উদ্ধার হওয়া মরদেহটি কয়েকদিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি একযোগে কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন