ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

সারা বাংলা

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই আগস্ট ২০২৬ ০৯:৫০:০১ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে সুরুজ্জামালের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে সুরুজ্জামাল বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তাঁর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন