বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত চেয়ে নারীর ফেসবুক লাইভ, ইউএনও প্রত্যাহার

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয় তবে প্রজ্ঞাপনের পর রবিবার (৫ জুলাই) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রনালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এখনো তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তেঁতুলিয়াতেই রয়েছেন। তিনি আদেশের পরও কর্মস্থল ত্যাগ করেননি। এদিকে পঞ্চগড় জেলা প্রশাসকের কোনো কর্মকর্তা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

 

এর আগে ২৯ জুন ওই ইউএনও কার্যালয়ের সামনে উর্মি আক্তার নামে এক নারী ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে অভিযোগ এনে টাকা ফেরত চেয়ে ইউএনও’র সামনে ফেসবুকে লাইভ করেন। পরে জেলা প্রশাসনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে টাকা ফেরত পেতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন। পরে গত ১ জুলাই বুধবার উপজেলা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরূদ্ধে সাইবার আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

 

এর আগে ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও বদলি করা হয়।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন