বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আটককৃত শিক্ষকের নাম হবিবর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় চলাকালীন ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন প্রধান শিক্ষক হবিবর রহমান। বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

 

বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত দেখতে পায়। অভিযুক্ত শিক্ষক গণপিটুনি থেকে বাঁচতে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলি করা হবে বলেও তিনি জানান।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন