জেলার সংবাদ

পঞ্চগড়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলা মিথ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধেই মামলার নির্দেশ আদালতের

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ে নারী কর্তৃক দায়ের করা সংঘর্ষ ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার সকল আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে মিথ্যা মামলা দায়ের করায় সংশ্লিষ্ট ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন।

 

জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসের ৫ তারিখে পঞ্চগড় সদর থানায় ওই নারী বাদী হয়ে একটি সংঘর্ষ ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। এজাহারে উল্লেখ করা হয়েছিল, ওই বছরের ৪ জুলাই রাত ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় আসামিরা ও অজ্ঞাত আরও কয়েকজন তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পুলিশি তদন্ত শেষে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়, যার বিরুদ্ধে কোনো নারাজি আবেদন করা হয়নি।

 

পুলিশের তদন্ত ও ডিএনএ প্রতিবেদনে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়। তদন্তে জব্দ করা আলামতের ডিএনএ রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, ভুক্তভোগী নারীর কাপড়-চোপড়ে থাকা বীর্যের সঙ্গে অভিযুক্তদের ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি বরং অন্য এক ব্যক্তির ডিএনএর সঙ্গে মিল মিলেছে। এতে প্রমাণিত হয় যে বাদী ও ওই ব্যক্তি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন।

 

মিথ্যা মামলা দায়ের করায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে প্রসিকিউশন বা মামলা দায়েরের অনুমতি প্রদান করেন আদালত।

 

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, আদালত মামলার সমস্ত নথিপত্র, পুলিশ প্রতিবেদন এবং ডিএনএ রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও আইনসম্মত রায় দিয়েছেন। এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রকৃত অপরাধের বাইরে মিথ্যা মামলা দায়েরের প্রবণতার বিরুদ্ধে সঠিক বার্তা পৌঁছে গেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান রাশেদ সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে নির্দোষ ব্যক্তিরা হয়রানি থেকে মুক্তি পেলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন