পঞ্চগড়-১ আসনে ভোটগণনার প্রাথমিক পর্যায়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।
১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সারজিস আলম ৮ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫৫টি।
ডিবিসি/পিআরএএন