বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে পিকআপের গোপন কুঠুরি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের গোপন কুঠুরি থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। তবে অভিযানের আগেই মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আঙ্গারিয়া বন্দরের একটি সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি পিকআপ ভ্যান সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। 

 

তল্লাশির একপর্যায়ে গাড়িটির নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন কুঠুরি থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট মাদক কারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

 

উদ্ধার করা গাঁজা এবং জব্দ করা পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন