বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত এই দুই শিশু সম্পর্কে ঘনিষ্ঠ বান্ধবী ছিল।

নিহত লামিয়া আক্তার টাউন কালিকাপুর এলাকার জাকির হোসেনের মেয়ে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে সেফা মনি একই এলাকার আবু সুফিয়ানের মেয়ে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে ওই দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তারা বিষয়টি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন