রাজনীতি

পটুয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী ভোট কেন্দ্রে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

আটক কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, আটক কাজল মৃধা বিএনপি প্রার্থী মোশাররফ মিয়ার বাসার পাশেই বসবাস করেন। কয়েকদিন ধরে তিনি ভোটারদের টাকা দেওয়ার কথা শুনলেও বিষয়টি বিশ্বাস করেননি। তবে কোস্টগার্ডের অভিযানে টাকা সহ আটক হওয়ায় বিষয়টি প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটি নির্বাচনের পরিবেশের জন্য একটি খারাপ সংকেত।

 

অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন