রাজনীতি, রাজধানী

পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক চর্চার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল অনুষ্ঠিত হয়।

 

ফকিরাপুল থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজ দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকবে। ফ্যাসিবাদবিরোধী এই ঐক্য ধরে রেখে গণতন্ত্র ও শিষ্টাচারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলটিকে কেন্দ্র করে ফকিরাপুল ও পুরানা পল্টন এলাকায় বেশ কিছু সময় ধরে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে সরগরম পরিবেশ বিরাজ করে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন