নিট-এর প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধরমেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। উচ্চপদস্থ সরকারি সূত্রে খবর, সরকার মনে করে ‘পদত্যাগ করানোই সবচেয়ে সহজ সিদ্ধান্ত’, তবে সরকার পুরো বিষয়টি নিয়ে মন্ত্রীর পাশেই রয়েছে।
ইন্ডিয়া জোট বা সিজেপি এর নেতৃত্বে শিক্ষার্থীরা বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের প্রধান দাবি, ৫৫ বছর বয়সী এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক শীর্ষ সূত্রের বক্তব্য, ‘জনগণ আমাদের জনমত দিয়েছে এবং আমরা কাজ করে দেখাব। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর যেসব সমস্যা রয়েছে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত সমাধান করা হবে। প্রশ্নফাঁসে জড়িত একাধিক চক্রকে ইতোমধ্যে ধরা হয়েছে, সামনে আরও পদক্ষেপ আসছে।’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ধরমেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে স্বক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট তিনি পুনঃশেয়ার করেছেন, যেখানে প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এছাড়া, ওড়িশার সাংসদদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করার কথা ও 'বাহুড়া যাত্রা' উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানান তিনি। গত ২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে আয়োজিত দু'দিনের একটি সম্মেলনেও তিনি বক্তব্য রাখেন।ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন না
সূএ: এনডিটিভি