আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) নির্বাচনে অংশ নিতে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার। রবিবার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, সুপ্রিম কোর্ট বারের আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা যায়, জমা দেওয়ার পরপরই তার পদত্যাগপত্রটি নিয়ম অনুযায়ী সলিসিটর কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সলিসিটর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পদত্যাগপত্রটি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ডিবিসি/পিআরএএন