ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ের ঘটনা

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে দিচ্ছেন প্রেসক্রিপশন, ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর ফার্মেসিকে জরিমানা

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে দিচ্ছেন প্রেসক্রিপশন, ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর ফার্মেসিকে জরিমানা
পঞ্চগড়ের ঘটনা

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে দিচ্ছেন প্রেসক্রিপশন, ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর ফার্মেসিকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৩:০৭ অপরাহ্ন

ডিবিসিতে সংবাদ প্রকাশের পর পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।

 

এর আগে ডিবিসি নিউজে গত ২৮ আগস্ট সকালে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তারের বিরুদ্ধে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

 

অভিযোগ রয়েছে, গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেন রোকসানা আক্তার। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করে।

 

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন