আরব

পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে মে ২০২৬ ০৩:৫২:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের ঐতিহাসিক আরাফার ময়দানে শুরু হয়েছে পবিত্র হজের খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এই খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। এর মধ্য দিয়ে হজের অন্যতম প্রধান ও তাৎপর্যপূর্ণ আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। এদিন ফজরের নামাজ মিনায় আদায়ের পর সাদা দুই টুকরো ইহরামের কাপড়ে শরীর ঢেকে লাখো ধর্মপ্রাণ মুসলিম আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। সকাল থেকেই তাদের কণ্ঠে আবেগভরে ধ্বনিত হচ্ছে পবিত্র তালবিয়া- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’। দিনব্যাপী ইবাদত-বন্দেগি, জিকির ও দোয়া-মোনাজাতে মশগুল রয়েছেন সমবেত হাজিরা।

 

ইসলামি ইতিহাসে আরাফার ময়দান অত্যন্ত গুরুত্ব বহন করে। এই পবিত্র প্রান্তর থেকেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই পবিত্র স্মৃতি আর আধ্যাত্মিক আবেগ বুকে ধারণ করেই বিশ্বভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই ঐতিহাসিক ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলিম।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন