বাংলাদেশ, ধর্ম, ইসলাম

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই জানুয়ারী ২০২৪ ০৭:০৬:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হিজরি ১৪৪৫ সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে আজ শুক্রবার (১২ জানুয়ারি)। এদিন সন্ধ্যা পৌনে ৬টায় (মাগরিব নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসলামিক ফাইন্ডেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাইন্ডেশন কর্তৃপক্ষ অনুরোধ করে বলেছে, দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং  ০২-৪১০৫০৯১৭।

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন