জাতীয়

পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ বাংলাদেশি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী। বৃহস্পতিবার (৭ মে) রাত পর্যন্ত হজ আইটি হেল্পডেস্কের প্রকাশিত ২০তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, মোট আগত হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫৩৪ জন সৌদি আরবে গিয়েছেন।

হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে এ পর্যন্ত মোট ১২৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৭টি ফ্লাইটের মাধ্যমে সর্বোচ্চ ২২ হাজার ৮১৯ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

 

পবিত্র এই সফরে গিয়ে এ পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, যাদের আটজন মক্কায় এবং দুজন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি কোটার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে এবং ফিরতি কার্যক্রমের সর্বশেষ ফ্লাইটটি আগামী ৩০ জুন পরিচালিত হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন