জাতীয়, রাজনীতি

পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত জোটের নেতাকর্মীদের অপেক্ষার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১১ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে জোটটির নেতৃত্বে থাকা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় এ নির্দেশনা দেয়া হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়, দিনভর অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তবে, নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই। বিভিন্ন নির্বাচনী এলাকায় ১১-দলীয় জোটের প্রার্থীদের অতি সামান্য ব্যবধানে ও রহস্যজনকভাবে পরাজয়, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও জালিয়াতি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশের একটি নির্দিষ্ট বড় দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত—এই সব কিছুই ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন তোলে।

 

সবশেষে বলা হয়, তাই, আমরা সকলকে ধৈর্য ধরার এবং ১১-দলীয় জোটের পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন