আন্তর্জাতিক

পরমাণু চুক্তিতে ২০ বছরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের: সম্পদ অবমুক্ত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে, তেহরান যদি ২০ বছরের জন্য তাদের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখে, তবে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে ইরান ২০ বছরের এই দীর্ঘ সময়সীমার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সূত্রমতে, ইরান এই প্রস্তাবের বিপরীতে নিজস্ব একটি ‘পাল্টা প্রস্তাব’ তৈরি করেছে। তবে তেহরান তাদের প্রস্তাব দেওয়ার আগেই মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে আগের ২০ বছরের সেই প্রস্তাবটি টেবিল থেকে সরিয়ে নেওয়া বা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, লেবাননে আজকের যুদ্ধবিরতিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভবিষ্যৎ আলোচনার জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার আগে ইরান তাদের জব্দ করা রাষ্ট্রীয় সম্পদ বা অর্থ অবমুক্ত করার দাবি জানিয়েছে। তেহরানের মতে, সম্পদ অবমুক্ত করা হলে তারা আরও বেশি আশাবাদ ও ইতিবাচক মনোভাব নিয়ে পরবর্তী দফার বৈঠকে বসতে পারবে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন