জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের সাথে পা‌কিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২২ ফেব্রুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই নেতার এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

 

এই আলাপচারিতায় উভয় নেতাই দুই দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের সার্বিক কল্যাণে একটি ভবিষ্যৎমুখী ও দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন খাতে এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তারা একমত হয়েছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন