জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ায়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।


বার্তায় ড. খলিলুর রহমানকে ‘প্রিয় ভাই’ সম্বোধন করে ইসহাক দার বলেন, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে তার ব্যাপক কূটনৈতিক দক্ষতা এবং বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকারের ওপর গভীর আস্থা রয়েছে।


তিনি আরও বলেন, ড. খলিলের অভিজ্ঞ নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, বৈশ্বিক অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন জোরদারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


জাতিসংঘ সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন