জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ায়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।


অভিনন্দন বার্তায় জয়শঙ্কর বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারসমূহকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।


এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচনে সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১টি ভোট।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন