বলিউড

পরিবারের কথা ভেবে দুবাইতেই থেকে গেলেন সোনু নিগম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৬:১৫:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুবাই থেকে গত সপ্তাহে দেশে ফেরার কথা থাকলেও সেখানেই রয়ে গিয়েছেন গায়ক সোনু নিগম। করোনার সংক্রমণ যাতে আরও না ছড়ায় সে জন্যই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

গত ৫ই মার্চ থেকে তিনি দুবাইতে। ১৭ই মার্চ তার ফেরার কথা ছিল। স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে দুবাইতে রয়েছেন তিনি। দেশে সোনুর বাবা এবং বোন রয়েছেন। তাদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, 'দেশে বাবার সঙ্গে থাকতে এই মুহূর্তে খুব ইচ্ছে করছে। তবে আমি যেহেতু বাইরে, তাই ওদের বিপদে ফেলতে চাই না। আমি যদি এখন দেশে ফিরি, এয়ারপোর্ট থেকে সংক্রমণের সম্ভাবনা বাড়বে।'

রবিবার থেকে ভারতে ‘জনতা কার্ফু’র শুরু হয়েছে। বিদেশের মাটি থেকেই সোশ্যাল মিডিয়ায় তার শ্রোতাদের গান শুনিয়েছেন সোনু। আমা‌ল মালিক, জসলিন রয়্যালও একই উদ্যোগে শামিল হয়েছেন।

এদিকে, ভারতীয় গায়িকা কণিকা কপূর ইংল্যান্ড থেকে ফিরে হোম কোয়রান্টিনে না গিয়ে পার্টি করেছেন। ইতিমধ্যে তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ‘বেবি ডল’ খ্যাত জনপ্রিয় শিল্পী কণিকা কাপুরের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগে উত্তরপ্রদেশের সরোজিনি নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন