আন্তর্জাতিক

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে বিশেষ টাস্কফোর্স গঠন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পরীক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারের লক্ষ্যে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। আজ এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ওই ভিডিও বার্তায় মোদি জানান, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের সুপারিশের ওপর ভিত্তি করেই আগামী পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুরা, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভারত সরকার ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে পচছে।’

 

অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে ইতিমধ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা জালিয়াতি রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মোদি আরও বলেন, আগামীকাল সংসদে সরকার একটি নতুন আইন পাসের দিকে এগোচ্ছে, যেখানে অত্যন্ত কঠোর আইনি শাস্তির বিধান থাকবে।

 

উল্লেখ্য, ভারতে সম্প্রতি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-এর নেতৃত্বে হওয়া এই প্রতিবাদের জেরে গতকালই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তার পদত্যাগের পরপরই পরীক্ষা ব্যবস্থা সংস্কারের এই নতুন ঘোষণাটি সামনে এল।

 

ভিডিওবার্তায় মোদি আগামী দিনের সুন্দর ভবিষ্যতের কথা ভাবার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও স্বচ্ছ এবং এখন থেকে এই ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন