ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ হোটেলের নিচতলায় হঠাৎ আগুন লাগে। ওই সময় অতিথিরা সবাই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।