স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, তার পরও আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করি এ ধরনের (পুশইন) কোনো ঘটনা ঘটবে না।
ডিবিসি/এসএফএল