আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গে বিজেপি শিবিরে বড় জয়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিন ঘণ্টার ফল গণনায় অধিকাংশ আসনে এগিয়ে থাকা বিজেপির প্রথমবারের মত এ রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা দেখতে পাচ্ছে। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি ১৬৮টি এবং গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।

এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমগুলোও অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে। আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৭৯ আসনে এবং তৃণমূল ১০৭ আসনে এগিয়ে আছে। হিন্দুস্থান টাইমস ১৬৭ আসনে বিজেপির এবং ৯৯ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। এনডিটিভির অনলাইনে বলা হচ্ছে, বিজেপি ১৯৮ এবং তৃণমূল ৯২ আসনে এগিয়ে রয়েছে।


এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার (৪ মে) ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।
 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির অবস্থান শক্তিশালী হওয়ার আভাস মিলছে। গত ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলেছে তারা। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৭টি এবং তৃণমূল কংগ্রেস ৭০টি আসনে এগিয়ে আছে। অবশ্য এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন