আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গে ভোটের মাঠে ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিপুল বিজয় নিয়ে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহে শপথ গ্রহণ করেন তিনি। একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। এতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে অনুপ্রেরণা দেন প্রধানমন্ত্রী মোদি। ব্রিগেডে শপথের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আলিঙ্গন করে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিলেন যোগী আদিত্যনাথ।

 

মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর এনডিটিভি, আনন্দবাজার ও এপিবি আনন্দের।

শপথ গ্রহণের পর বিধানসভায়ও যাবেন শুভেন্দু। তার পাশাপাশি শনিবার বিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে আরও ১১ জন মন্ত্রী শপথ নিতে পারেন। বাঙালিয়ানাকে পাথেয় করে শনিবার (৯ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিচ্ছেন শুভেন্দু।

 

শপথের মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। এছাড়াও থাকছে অন্যান্য মনীষীদের ছবিও। আর এই শপথ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গসহ পশ্চিমবঙ্গের সব জেলার বিজেপি কর্মীরা সমাবেত হন কলকাতার বিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে।

 

এদিকে অনুষ্ঠানস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনীও। মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে একজন করে আইপিএস মর্যাদার অফিসার দায়িত্বে রয়েছেন। আর পুরো ব্যবস্থা তদারকিতে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।

 

আরও পড়ুন