আন্তর্জাতিক

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফ্রান্স। ক্রমবর্ধমান বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথ বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নয়েল ব্যারো মঙ্গলবার এই ঘোষণা দেন।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে ব্যারো জানান, ফিলিস্তিনি ভূমিতে অবস্থিত ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করতে ফ্রান্স পদক্ষেপ নিচ্ছে। একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া আরও ১১টি দেশের সঙ্গে মিলে এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি বিস্ফোরণমুখর হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে বসতিগুলোর বেপরোয়া সম্প্রসারণ চলছে। পাশাপাশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে, যার নিন্দা খোদ ইসরায়েলি কর্তৃপক্ষও করেছে।

 

উল্লেখ্য, এর আগে গত বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের সম্মেলনের প্রাক্কালে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিল ফ্রান্স। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিন সংকট সমাধানে এবং আন্তর্জাতিক আইন রক্ষায় এই কূটনৈতিক অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছে।

 

নতুন এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর হলে তা ইসরায়েলি বসতি সম্প্রসারণের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি নীতির ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন