ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু এবং তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচিত্র এক গুঞ্জনের অবসান ঘটাতে নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি তার একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন যে, নেতানিয়াহু আসলে মারা গেছেন এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই ভিডিওতে তার হাতে পাঁচটি আঙুলের পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে।
এই 'ডিজিটাল কারসাজি'র তত্ত্ব নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখনই একটি নতুন ভিডিও বার্তার মাধ্যমে সেই রহস্যের জবাব দিয়েছেন তিনি।
প্রকাশিত এই নতুন ভিডিওতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে বেশ সাবলীল ভঙ্গিতে দেখা যায়। তিনি সরাসরি ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন এবং স্পষ্ট করে দেখান যে তার হাতে স্বাভাবিক নিয়মেই পাঁচটি আঙুল রয়েছে। ভিডিওর এক পর্যায়ে তাকে কফি নিতে দেখা যায়, যা মূলত তার বেঁচে থাকার এবং স্বাভাবিক কর্মক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এআই দিয়ে তৈরি ভিডিওর দাবিকে নাকচ করে দিয়ে তিনি সরাসরি জনসমক্ষে নিজের উপস্থিতি জানান দিলেন।
ডিবিসি/এফএইচআর