রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় রাতে আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৭ই ডিসেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে।
এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে গোরস্থানে আগুন দেখতে পায়। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা বলতে থাকলে স্থানীয়রা এসে নেভায়। আগুন লাগার স্থানে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কেউ বীর মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুত পুড়ে যাওয়া সীমানা বেড়া সংস্কার ও মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে আগুন লাগানোর সাথে জড়িতদেএ দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।
ডিবিসি/এফএইচআর