বাংলাদেশ, জেলার সংবাদ

পাওনা টাকার দাবিতে সাতক্ষীরা সিবি হাসপাতাল ভাংচুর

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে আগস্ট ২০২৪ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাওনা টাকার দাবিতে সাতক্ষীরায় বরসা এনজিও মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে সাধারণ জনগণ।

বুধবার (২১শে আগস্ট) এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করে তারা।

এর আগে গ্রাহকরা বরসা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালককে ১০ মিনিটের মধ্যে উপস্থিত হবার আহবান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে ২-৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয়।

গ্রাহকরা জানান, বরসা এনজিও ৫ বছরে দ্বিগুন লাভের কথা বলে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যাবার পর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কালক্ষেপণ করছে। বর্তমানে তারা আর্থিকভাবে খুব কষ্টে আছেন, অনেকে অনাহারে কিংবা অর্ধবেলা খেয়ে বেচে আছেন। দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে।

সিবি হাসপাতালে ভাংচুরের পর সেনাবাহিনীর টহল দল এসে বরসা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে যায়। এসময় ৫ জন গ্রাহক ও মালিকপক্ষের ৫ জনকে একত্রে ডিসি অফিসে নিয়ে গিয়ে বিষয়টির মিমাংসা হবে বলে জানায় সেনাবাহিনী। সেখানে দীর্ঘ আলোচনা শেষে আগামী ৬ মাসের মধ্যে সকল সম্পত্তি বিক্রয় এবং জেলা সমাজসেবা অফিসারের নেতৃত্বে একটি ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

ডিবিসি/ এনএম 

আরও পড়ুন