আন্তর্জাতিক

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান সরকার বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব পেশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরকে পাল্টাপাল্টি সতর্কতা দিচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এমন ইঙ্গিতও দেওয়া হচ্ছে যে, এই অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন