পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান নতুন করে সংশোধিত ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। সোমবার (১৮ মে) ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পূর্ববর্তী প্রস্তাবের জবাবে ১৪ দফার একটি লিখিত বার্তা পাঠানো হয়েছিল। বর্তমানে চলমান সেই বার্তা বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবেই ইরান এখন তাদের এই সংশোধিত প্রস্তাবটি একই পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পুনরায় জমা দিয়েছে।
সূত্রের দাবি অনুযায়ী, ইরানের নতুন এই সংশোধিত প্রস্তাবে চলমান যুদ্ধ বন্ধে ফলপ্রসূ আলোচনা এবং দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে, সেই বিষয়গুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর