খেলাধুলা, ক্রিকেট

ভারত ম্যাচ বয়কট করে রিল্যাক্সে পাকিস্তান; অন্যদিকে ম্যাচ না হওয়া সত্বেও কলোম্বো যাবে ভারত!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্তের প্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি সরকারিভাবে এখনো কিছু না জানালেও, পাকিস্তান সরকারের ‘বেছে বেছে’ খেলার সিদ্ধান্তকে প্রতিযোগিতার স্পিরিটের পরিপন্থী বলে উল্লেখ করে এক কড়া বিবৃতি জারি করেছে আইসিসি।

আইসিসির তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, পাকিস্তান সরকারের এই অবস্থান মেনে নেওয়া সংস্থার পক্ষে অত্যন্ত কষ্টকর। বিশ্ব ক্রিকেটের নীতি অনুযায়ী, কোনো টুর্নামেন্ট বা তার সূচি একবার ঘোষিত হয়ে গেলে, অংশগ্রহণকারী সমস্ত দলকেই একই শর্ত মেনে একে অপরের বিরুদ্ধে খেলতে হয়। আইসিসি জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভূমিকাকে সম্মান করে ঠিকই, কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে অগণিত ক্রিকেটপ্রেমী এবং খোদ পাকিস্তানের লক্ষ লক্ষ সমর্থকদের স্বার্থরক্ষা করছে না। সংস্থার মতে, এই ধরণের পদক্ষেপ প্রতিযোগিতার মূল ভাবনাকে ক্ষুণ্ন করছে।

 

আইসিসি সতর্ক করে জানিয়েছে, দীর্ঘমেয়াদী ফলাফলের কথা চিন্তা করে পাকিস্তান বোর্ডের উচিত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। কারণ, এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব শুধুমাত্র পাকিস্তানের অভ্যন্তরীণ ক্রিকেটের ওপরই পড়বে না, বরং সমগ্র বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেম বা পরিকাঠামোকেও ক্ষতিগ্রস্ত করবে।

 

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইসিসির বর্তমান অগ্রাধিকার হলো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। পাকিস্তানসহ সমস্ত সদস্য দেশেরই দায়িত্ব এই টুর্নামেন্টকে সফল করা। এই পরিস্থিতিতে আইসিসি প্রত্যাশা করছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত এমন কোনো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে, যা টুর্নামেন্টের মর্যাদা এবং সকলের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন