আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের সেনা সদরে শেহবাজ শরিফ: আফগানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। সেখানে তিনি আফগান তালেবান শাসকগোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান)-এর মধ্যকার মিত্রতার বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন।

আফগানিস্তানের সাথে সীমান্ত সংঘর্ষ এবং পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানের প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি এই উচ্চপর্যায়ের সফর করেন।


সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, আফগান তালেবানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন গজব লিল হক’ সফলভাবে এগিয়ে চলছে। শুক্রবার ভোরে পাকিস্তানের বিমানবাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় আফগান তালেবান শাসনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় কার্যকর বিমান হামলা চালিয়েছে।


সামরিক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তজুড়ে ৫৩টি স্থানে আফগান তালেবান বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করেছে। এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেন, "আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজের (টিটিপি) পাকিস্তানবিরোধী কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, পাকিস্তান যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম।


সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন