জাতীয়

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি ঢাকায় আসছেন আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের সফরে আজ শুক্রবার (৮ মে) ঢাকা আসছেন। বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দেশটির কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এই সফরের তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৪২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফর শেষে আগামীকাল ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এই সফরকে ঘিরে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। গত ৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক নোট ভারবালের মাধ্যমে মন্ত্রীর এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন