আন্তর্জাতিক

পাকিস্তানে আজ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করে অবশেষে আজই (সোমবার) তেহরানের সাথে বহুল প্রতিক্ষিত একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।


প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে।


নিউ ইয়র্ক পোস্টকে দেয়া অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আজকের দিনটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি সইয়ের বিষয়টি নির্ধারিত রয়েছে।"


বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে এই চুক্তি বড় ভূমিকা পালন করতে পারে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা মূলত দুদেশের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকারই প্রতিফলন।


উল্লেখ্য, প্রথম দফার আলোচনার সফলতার পর আজ এই চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। তবে চুক্তির শর্তাবলি বা বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন