আন্তর্জাতিক

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই এপ্রিল ২০২৬ ১১:৪৯:০৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলায় এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, হারিপুরে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) পরিচালিত একটি পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত পার্শ্ববর্তী একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বেশ কিছু ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায় এবং ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন।

 

জেলা ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন শিশু, দুই কিশোরী, দুই বৃদ্ধা নারী এবং একজন পুরুষ। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। গুরুতর দগ্ধ পাঁচজনের চিকিৎসা চলছে। পাইপলাইন লিকেজের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন