আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুর্জাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের কারাকরম পর্বতমালাধীন বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ ব্রড পিকে তুষারধসের কবলে পড়ে মারা গেছেন বিশ্বখ্যাত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুর্জা। তার প্রতিষ্ঠান ‘এলিট এক্সপিডিশনস’ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ৮,০৪৭ মিটার (২৬,৪০০ ফুট) উচ্চতার এই শৃঙ্গে অভিযান চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

 

অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ১০ সদস্যের এই দলের সবাই প্রাণ হারিয়েছেন। পাকিস্তানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এর মধ্যে আমেরিকান পর্বতারোহী ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুংসহ তিনজনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বিশ্ব রেকর্ডধারী নির্মল পুর্জাসহ ৬ জন নেপালি ও অন্যান্য দেশের ৪ জন অভিযাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

 

উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র ছয় মাসেরও কম সময়ে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল খ্যাতি অর্জন করেছিলেন নেপালে জন্ম নেওয়া এই পর্বতারোহী। পরবর্তীতে ২০২১ সালে তাঁর এই রোমাঞ্চকর যাত্রীকে নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রশংসিত তথ্যচিত্র '১৪ পিক্স: নাথিং ইজ ইমপসিবল'। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়া নির্মল পুর্জা পরবর্তীতে ২০০৯ সালে রয়্যাল নেভির বিশেষ বাহিনী স্পেশাল বোট সার্ভিসে দায়িত্ব পালন করেন। ব্রড পিক বিশ্বের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ পর্বত হিসেবে পরিচিত, যেখানে অতীতেও বহু পর্বতারোহী প্রাণ হারিয়েছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন