বাংলাদেশ, জাতীয়

পাকিস্তানে বিশেষ প্রশিক্ষণে যাচ্ছেন সরকারের ১২ উচ্চপদস্থ কর্মকর্তা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত ‘সিভিল সার্ভিসেস একাডেমি’তে এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এই আদেশ জারি করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।


প্রশিক্ষণ এই দলে রয়েছেন একজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। তারা হলেন:
১. সালমা সিদ্দিকা মাহতাব, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।
২. মো. মোস্তফা জামাল হায়দার, মহাপরিচালক (যুগ্ম সচিব), বাণিজ্য মন্ত্রণালয়।
৩. মো. আবু রায়হান মিয়া, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪. মো. ফিরোজ আহমেদ, যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।
৫. মো. তৌফিক ইমাম, যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।
৬. মো. তৌফিক ইমাম, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭. মো. রায়হান আখতার, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮. এ.এফ.এম. এহতেশামুল হক, যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯. মো. শামসুল হক, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ।
১০. মো. মুহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
১১. ড. মো. জিল্লুর রহমান, যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১২. জিয়া আহমেদ সুমন, এমডিএস (যুগ্ম সচিব), বিসিএস প্রশাসন একাডেমি।


সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। ফলে বাংলাদেশ সরকারকে এই সফরের জন্য কোনো আর্থিক ব্যয়ভার গ্রহণ করতে হবে না। প্রশিক্ষণে অংশগ্রহণের শর্ত হিসেবে জানানো হয়েছে: কর্মকর্তারা যাতায়াত ও প্রশিক্ষণের সময়কালকে ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করবেন। তারা স্থানীয় মুদ্রায় নিয়মিত বেতন ও ভাতাদি গ্রহণ করবেন। অনুমোদিত সময়ের বাইরে তারা বিদেশে অবস্থান করতে পারবেন না। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় একটি প্রতিবেদন জমা দিতে হবে।


উল্লেখ্য, আগামী ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি লাহোরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন