পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ কথা বলেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।’

 

ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে আমার মনে হয়।’

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন