আন্তর্জাতিক, অন্যান্য

পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া বিস্ফোরকের আঘাতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও এক শিশু আহত হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা শহরের পূর্বে আল-ওমারি মসজিদের পেছনে পানি সংগ্রহের সময় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন তাদের ওপর বোমা নিক্ষেপ করে।’

 

ইসরায়েলের হামলায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি বর্তমানে তাঁবু ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব স্থানে নিয়মিত পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়েই তারা বিভিন্ন সাধারণ পয়েন্ট ও পানির ট্যাংক থেকে পানি সংগ্রহ করেন।

 

ইসরায়েলের অব্যাহত হামলায় বিভিন্ন অবকাঠামো ধ্বংস এবং মেরামতের সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে পুরো গাজা জুড়েই বর্তমানে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন