বাংলাদেশ

পাবনায় মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ, পৃথক স্থান থেকে মিলল ২ জনের মরদেহ

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে এক ভয়াবহ নৃশংসতার ঘটনায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনে প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা যার যার বাড়িতে ফিরে যান। পরদিন সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। অন্যদিকে, ঘর থেকে নিখোঁজ নাতনি জামিলা আক্তারকে খোঁজাখুঁজির একপর্যায়ে নিকটস্থ একটি সরিষার খেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন