বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় কিশোরী ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ আটক ৩

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নবম শ্রেণীর স্কুলছাত্রী রিয়া হত্যাকাণ্ডের জট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খুলেছে পুলিশ। নির্মম এই হত্যাকাণ্ডের আগে রিয়া তার প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হয়েছিল।

এই ঘটনায় নিহতের প্রেমিকসহ তিন কিশোরকে আটক করেছে পুলিশ প্রশাসন, যাদের মধ্যে একজন নিহত রিয়ার নিকটাত্মীয়। আজ বুধবার (৩ জুন) বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।

 

নিহত রিয়া আক্তার পাবনা সদর এলাকার পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামাণিকের মেয়ে এবং মাওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। অন্যদিকে আটককৃতরা হলো, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত পাবনা সদরের ভাঁড়ারা এলাকার মৃত কাশেম উদ্দিনের ছেলে নাইম, একই এলাকার শফিক শেখের ছেলে ইয়াসিন শেখ এবং শিমুল প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক।

 

এর আগে আজ বুধবার সকালে পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মার চরে স্থানীয় কৃষকেরা কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে আটকে থাকা একটি নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে ভেতরে একটি মেয়ের মরদেহ দেখতে পেয়ে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। 

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের হাত দুটি বাঁধা ছিল এবং গলার অংশটি একটি বাজারের ব্যাগ দিয়ে পেঁচানো অবস্থায় বস্তাবন্দি ছিল। মরদেহ উদ্ধারের পর পরই তদন্তে নেমে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন